Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাঝরাতে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার মাঝরাতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার, দার্জিলিং থেকে কালিম্পং পাহাড় সর্বত্র তীব্র কম্পন অনুভূত হয়। রাতেই অনেকে বিছানা ছেড়ে হুড়মুড়িয়ে রাস্তায় নেমে আসেন।

মাঝরাতে ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ। বৃহস্পতিবার মাঝরাতে শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে কোচবিহার, দার্জিলিং থেকে কালিম্পং পাহাড় সর্বত্র তীব্র কম্পন অনুভূত হয়। রাতেই অনেকে বিছানা ছেড়ে হুড়মুড়িয়ে রাস্তায় নেমে আসেন। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ আবার শাঁখ বাজান, উলুধ্বনি দেন। 
Advertisement
এনিয়ে শুক্রবার দিনভর চর্চায় মেতেছিল গোটা উত্তরবঙ্গ। বাসিন্দাদের কেউ বলেন, হঠাৎ করেই বিছানা, ফ্যান দুলতে শুরু করে। চোখের ঘুম উবে যায়। দিশাহারা হয়ে পড়ি। কী করব বুঝতে পারছিলাম না। কেউ কেউ আবার বলেন, কোনওরকমে লাইট জ্বালিয়ে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসি। বাকি রাত জেগেই কাটিয়েছি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভূমিকম্পের উৎপত্তিস্থল নেপাল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫। প্রসঙ্গত, কয়েকদিন আগেও ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা উত্তরবঙ্গ। সেই সময় অবশ্য মৃদু কম্পন অনুভূত হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ