Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন

৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শুরু হল পুরোদমে। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত হল উৎসবের প্রথম বৈঠক।

চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা মিঠুন
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শুরু হল পুরোদমে। শুক্রবার নন্দনে অনুষ্ঠিত হল উৎসবের প্রথম বৈঠক। এই বছর কিফ-এর মুখ্য উপদেষ্টা পদে থাকছেন মিঠুন চক্রবর্তী। চেয়ারপার্সন পদে থাকবেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী ও তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. সৌমিত্র মোহন, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ, চূর্ণী গঙ্গোপাধ্যায়  প্রমুখ। এদিন বৈঠকে কিফ-এর লোগো পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ