Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পরিত্যক্ত হোটেল থেকে নিখোঁজ মহিলার পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার

প্রায় ১০দিন নিখোঁজ থাকার পর এক মহিলার পচাগলা ঝুলন্ত মৃতদেহ পরিত্যক্ত হোটেল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম ভারতী মাহাত(৪৫)।

পরিত্যক্ত হোটেল থেকে নিখোঁজ মহিলার পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১১ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরুলিয়া: প্রায় ১০দিন নিখোঁজ থাকার পর এক মহিলার পচাগলা ঝুলন্ত মৃতদেহ পরিত্যক্ত হোটেল থেকে উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম ভারতী মাহাত(৪৫)। তাঁর বাড়ি পুরুলিয়ার মফস্‌সল থানা এলাকার হুলকা গ্রামে। বুধবার সকালে ১৮ নম্বর জাতীয় সড়কের পাশে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একটি হোটেলের বাগানের গাছ থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহে পচন ধরতে শুরু করেছিল। খুন নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জানিয়েছে, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া-রাঁচি রাস্তার পাশে থাকা ওই হোটেলটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। এদিন ওই হোটেলের পাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই পচা গন্ধ পান। তারপরই বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতার স্বামী নেপাল মাহাত বলেন, ভারতীর সঙ্গে ১ সেপ্টেম্বর একসঙ্গেই বাড়িতে ঘুমিয়েছিলাম। গভীর রাতে ঘুম ভেঙে স্ত্রীকে আর রুমে দেখতে পাইনি। তারপর বিভিন্ন জায়গায় খোঁজ শুরু হয়। থানাতেও নিখোঁজ ডায়েরি করি। কিন্তু, স্ত্রীর কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়িতে কোনও ঝামেলা হয়নি। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না। 
স্থানীয় বাসিন্দা সনৎ মাহাত বলেন, ভারতী সেপ্টেম্বর মাসের শুরুর দিনই বাড়ি থেকে বেরিয়েছিল। বিভিন্ন জায়গায় খোঁজও করা হয়েছিল। কিন্তু, সন্ধান মেলেনি। এদিন স্থানীয়রা পচা গন্ধ পেয়ে থানায় খবর দেন। পুলিশ দ্রুত এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতার দুই ছেলে ভিন রাজ্যে কাজ করে। তাদের বিষয়টি জানানো হয়েছে। 
বাড়ি থেকে বেশ খানিকটা দূরে পরিত্যক্ত হোটেলের বাগানে ওই গৃহবধূ কীভাবে এলেন, তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে খুন নাকি আত্মহত্যা। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ