Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

দিঘিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ, চাঞ্চল্য নানুরে

দিঘির জলে ভেসে উঠল পাঁচ বছরের এক শিশুর দেহ। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে তার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে

দিঘিতে ভেসে উঠল নিখোঁজ শিশুর দেহ, চাঞ্চল্য নানুরে
  • ২ মে, ২০২৬ ০৭:০৫
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর : দিঘির জলে ভেসে উঠল পাঁচ বছরের এক শিশুর দেহ। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে তার দেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। মৃত শিশুর নাম ইসলাম মিঞা। তার বাড়ি শান্তিনিকেতনের মোলডাঙা  হলেও সম্প্রতি বাবা-মায়ের সঙ্গে মামার বাড়ি নানুরের নতুনগ্রামে এসেছিল সে।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে বাড়ির কাছের দিঘিতে স্নান করতে যায় শিশুটি। এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি।

শিশুটির মামা কলিমুদ্দিন খান জানিয়েছেন, বিকেল থেকে স্থানীয়রা দীর্ঘক্ষণ দিঘিতে তল্লাশি চালালেও কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। সন্ধ্যায় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকার নেমে আসায় তল্লাশি করা সম্ভব হয়নি। আজ শনিবার সকালে দিঘির এক কোণে শিশুটির দেহ ভেসে ওঠে। এরপরেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, জলে তলিয়ে গিয়েই শিশুটির মৃত্যু হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ