Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা: জোড়া রুটে আজ বাড়তি মেট্রো

একমাস হতে চলল মেট্রো সফর দুর্ভোগের হয়ে উঠেছে যাত্রীদের কাছে। কবি সুভাষ স্টেশনে বিপর্যয়ের পর নর্থ-সাউথ করিডরে মেট্রো চলাচল অনিয়মিত।

মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা: জোড়া রুটে আজ বাড়তি মেট্রো
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একমাস হতে চলল মেট্রো সফর দুর্ভোগের হয়ে উঠেছে যাত্রীদের কাছে। কবি সুভাষ স্টেশনে বিপর্যয়ের পর নর্থ-সাউথ করিডরে মেট্রো চলাচল অনিয়মিত। এই সময় জানা গিয়েছে, আজ, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ (মহানায়ক উত্তম কুমার) পর্যন্ত মেট্রো চলাচল বিকেল চারটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল। এদিন মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট (ফাইনাল) পরীক্ষা আছে শহরে। ফলে এ সময় ট্রেন বন্ধ থাকায় পরীক্ষার্থীরা সমস্যায় পড়বেন বলে তৈরি হয়েছে আশঙ্কা। যদিও পরীক্ষার কারণে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর রুটে আজ সকাল সাতটা থেকে মেট্রো চলাচল শুরু হবে। অন্যান্য রবিবার তা শুরু হয় সকাল ন’টায়। পাশাপাশি এই ছুটির দিনে ১৩০টি মেট্রো পরিষেবা পান যাত্রীরা। এদিন তা বাড়িয়ে ১৩৮টি করা হয়েছে। সকাল সাতটা থেকে ন’টা পর্যন্ত মিলবে আধঘণ্টা অন্তর পরিষেবা। ন’টার পর ১৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। দিনের শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। একইভাবে ইস্ট-ওয়েস্ট মেট্রো চলাচল আজ একঘণ্টা আগে শুরু হবে। অন্যান্য রবিবার সকাল ন’টায় দিনের প্রথম ট্রেন দুই প্রান্তিক স্টেশন থেকে রওনা দেয়। এদিন প্রথম মেট্রো চলবে সকাল আটটায়। ১৫ মিনিটের ব্যবধানে সারাদিনে ১১২টি পরিষেবা মিলবে। দিনের শেষ মেট্রোর সময়সূচি একই থাকছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ