Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬

নাবালিকাকে ধর্ষণ করে খুন! বাড়ির ২০০ মিটার দূরে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে গালওয়ানপোরা গ্রামের একটি মাঠ থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।

নাবালিকাকে ধর্ষণ করে খুন! বাড়ির ২০০ মিটার দূরে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ
  • ২৫ মে, ২০২৬ ১০:৫৭
Prefer us on Google

শ্রীনগর, ২৫ মে: ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল জম্মু ও কাশ্মীরের বদগাম জেলায়। রবিবার সকালে গালওয়ানপোরা গ্রামের একটি মাঠ থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরে তার দেহ পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে ওই কিশোরী পড়াশোনার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ হয়ে যায় সে।  রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা মাঠে তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশেকে তড়িঘড়ি খবর দেন। বদগামের এসএসপি হরিপ্রসাদ কেকে জানিয়েছেন,'সকাল প্রায় ৭টা ১৫ মিনিট নাগাদ দেহটি উদ্ধার করা হয়। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রাথমিক তদন্তে এটি ধর্ষণ ও খুনের ঘটনা বলেই মনে হচ্ছে।' ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং নিরপেক্ষ পদ্ধতিতে তদন্ত চালানো হবে। পাশাপাশি, গুজব বা যাচাই না হওয়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আবেদনও জানানো হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সংগঠন কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের বেশ কয়েকজন নেতা ও শিক্ষামন্ত্রী সাকিনা ইয়াতু শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই ঘটনাকে 'স্তম্ভিত ও গভীরভাবে মর্মান্তিক' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, 'এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাই। সমাজ হিসেবে আমাদের আত্মসমালোচনা করা উচিত আমাদের শিশুদের নিরাপত্তা কোথায় যাচ্ছে? তিনি মৃত কিশোরীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ