নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: অপারেশন সিন্দুর নিয়ে ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন ফলতার এক মহিলা। অভিযোগ, সেই পোস্টের পরিপ্রেক্ষিতে কুরুচিকর ভাষায় তাঁকে আক্রমণ করা হয়। এই নিয়ে থানার অভিযোগ জানিয়েছিলেন ওই মহিলা। ঘটনার তদন্তে নেমে ওড়িশার কটক থেকে এক নাবালককে গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার পুলিস জেলার অফিসাররা। এরপর ট্রানজিট রিমান্ডে ধৃতকে ডায়মন্ডহারবার নিয়ে আসা হয়। সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ওই পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে।



