Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির বিকাশই লক্ষ্য মন্ত্রী কল্যাণের

মন্ত্রীর নতুন দায়িত্বে কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির উন্নয়ন। খাদ্য নিরাপত্তা ও প্রযুক্তির প্রসারে গুরুত্ব। বিস্তারিত পড়ুন।

কর্মসংস্থান ও গ্রামীণ অর্থনীতির  বিকাশই লক্ষ্য মন্ত্রী কল্যাণের
  • ১১ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বুধবার রাজ্যের মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন হয়েছে। দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মন্ত্রী হয়েছেন খড়দহের বিধায়ক ডঃ কল্যাণ চক্রবর্তী। তাঁকে তথ্য-প্রযুক্তি ও বৈদ্যুতিন, বিজ্ঞান, প্রযুক্তি ও জৈবপ্রযুক্তি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে নতুন কর্মসংস্থানের আশায় বুক বাঁধছেন উত্তর শহরতলির বিস্তীর্ণ এলাকায় যুবকরা। এদিন কল্যাণবাবু বলেন, আমার প্রধান লক্ষ্য হবে কর্মসংস্থান বৃদ্ধি। এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। 

Advertisement

বিগত তিন দশকের বেশি সময় ধরে খড়দহ থেকে জয়ী বিধায়করা রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। কিন্তু খড়দহের রেলওয়ে উড়ালপুল সমস্যার আজও সমাধান হয়নি। কল্যাণবাবুর হাত ধরে সেই সমস্যার সমাধানের স্বপ্ন দেখছে খড়দহবাসী। এদিন দপ্তর পাওয়ার পর কল্যাণ চক্রবর্তী বলেন, আমার প্রধান লক্ষ্য হল উদ্যানপালন দপ্তরের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধি করা। এছাড়া খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে পরিবেশবান্ধব উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়া। ফল, মশলা ও ঔষধি গাছের চাষের প্রসারের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ তথ্য-প্রযুক্তি দপ্তরও তাঁর হাতে। তিনি বলেন, আমি চাই কলকাতার বাইরে জেলাতেও তথ্য-প্রযুক্তি শিল্পের প্রসার ঘটুক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, ডেটা সেন্টার, ক্লাউড প্রযুক্তি, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং ও ডিজিটাল গভর্ন্যান্সের মতো ক্ষেত্রগুলিতে নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরে মাতৃভাষায় বিজ্ঞানচর্চা ও গবেষণাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বাংলা ভাষায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ বাড়ানো, আন্তর্জাতিক মানের গবেষণাপত্র প্রকাশ ও বিজ্ঞানকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ