Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাজরার রুটি-জোয়ারের খিচুরি-মোমো-পাটিসাপটা সাদার্ন অ্যাভিনিউয়ে মিলেট মেলা

বাজরার পাটিসাপটা বা মোমো কিভাবে তৈরি করবেন? কেমন খেতে মিলেটের তৈরি খিচুড়ি বা পরোটা।

বাজরার রুটি-জোয়ারের খিচুরি-মোমো-পাটিসাপটা সাদার্ন অ্যাভিনিউয়ে মিলেট মেলা
  • ২০ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাজরার পাটিসাপটা বা মোমো কিভাবে তৈরি করবেন? কেমন খেতে মিলেটের তৈরি খিচুড়ি বা পরোটা। যবের ছাতুর সন্দেশ কেমন করে তৈরি করতে হবে? এমন হরেক রকম খাবার ও তা রান্না করার হদিশ দিল মিলেট মেলা। বুধবার সাদার্ন অ্যাভিনিউয়ের বিবেকানন্দ পার্কের উদযাপন কমিউনিটি হলে কলকাতা পুরসভা এই মেলার আয়োজন করেছিল। সেখানে নজর কাড়ল যবের লাড্ডু, বরফি সন্দেশ, সাবুদানার পায়েস থেকে শুরু করে মিলেটের ফ্রায়েডরাইস, মাঞ্চুরিয়ান ইত্যাদি। মেলায় জোয়ার, বাজরা, রাগি, যব, বার্লি ইত্যাদি মিলেট জাতীয় খাদ্য রান্না করে পরিবেশন করা হয়। মিলেট নিয়ে মানুষকে সচেতন করতে পুরসভার ফুড সেফটি বিভাগের কর্মীরা নাটক প্রদর্শন করেন। শহরের ১০টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা আয়োজন সামলেছেন। লেক ভিউ হাইস্কুল ও কমলা গার্লসের পড়ুয়াদের নিয়ে এসেছিল পুরসভা। মিলেট সম্পর্কে হয় কুইজও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র, পুরসভার তরফে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরী, বিভাকর ভট্টাচার্য, তরুণ সাঁপুই সহ অন্যান্য আধিকারিকরা। তপনকান্তিবাবু বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিলেট উপকারি। দৈনিক খাদ্যাভাসে মিলেটের আটা-ময়দা রাখলে ভালো।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ