Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

কলম্বিয়ায় ভেঙে পড়ল সেনার বিমান, বহু হতাহতের আশঙ্কা

সোমবার কলম্বিয়ায় ভেঙে পড়ল একটি সামরিক বিমান। প্রত্যন্ত দক্ষিণ আমাজন অঞ্চলের এই ঘটনায় বহু সেনাকর্মী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কলম্বিয়ায় ভেঙে পড়ল সেনার বিমান, বহু হতাহতের আশঙ্কা
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বোগোটা: সোমবার কলম্বিয়ায় ভেঙে পড়ল একটি সামরিক বিমান। প্রত্যন্ত দক্ষিণ আমাজন অঞ্চলের এই ঘটনায় বহু সেনাকর্মী হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কলম্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, লকহিড মার্টিনের  তৈরি হারকুলাস সি-১৩০ বিমানটি এদিন পেরু সীমান্তের কাছে অবস্থিত পুয়ের্তো লেগুজামো শহর থেকে উড়েছিল। কিন্তু ১২৫ সেনাকর্মী সহ বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে।

Advertisement

কলম্বিয়ার সেনাকর্তা জেনারেল ফার্নান্দো সিলভা বলেন, ১১৪ জন যাত্রী ও ১১ বিমানকর্মী ছিলেন। ভেঙে পড়া সি-১৩০ বিমান থেকে ৪৮ জনকে জখম অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের ভিডিয়োতে দেখা গিয়েছে, ভেঙে পড়ার পর দাউদাউ করে জ্বলছে বিমানটি। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো স্যাঞ্চেস বলেন, ওড়ার কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার শিকার হয়েছে বিমানটি। হতাহতের প্রকৃত সংখ্যাটা ঠিক কত, তা এখনও স্পষ্ট হয়। ঘটনাস্থলে পৌঁছেছে ইমার্জেন্সি টিম। উদ্বেগ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট  গুস্তাভো পেত্রো। কলম্বিয়ার সেনাবাহিনীতে বহু বিলম্বিত আধুনিকীকরণের পক্ষেও জোরালো সওয়াল করেছেন তিনি। তরুণ সেনাকর্মীদের প্রাণহানি নিয়ে শোকপ্রকাশ করে প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, আধুনিকীরণের কাজ নিয়ে আর কালবিলম্ব বরদাস্ত করা হবে না। অবিলম্বে এই কাজ শুরু না করলে সংশ্লিষ্ট সেনা ও অসামরিক কর্তৃপক্ষ সরে যেতে হবে। উল্লেখ্য, কলম্বিয়ার প্রতিবেশী দেশ বলিভিয়াতেও সম্প্রতি একটি সি-১৩০ বিমান ভেঙে পড়েছিল। এল আলটো শহরের সেই ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছিল। বিমানটিতে টাকা স্থানান্তর করা হচ্ছিল। দুর্ঘটনার জেরে ওই বিমান থেকে টাকার নোট ছড়িয়ে পড়েছিল।

সম্পর্কিত সংবাদ