Bartaman Logo
৫ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ছোট হয়ে গেল ইউরোপ-উত্তর আমেরিকা! নতুন বিশ্ব মানচিত্রে ছাড়পত্র রাষ্ট্রপুঞ্জের

বদলে গেল বিশ্বের নকশা! নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন করল রাষ্ট্রপুঞ্জ। যেখানে আফ্রিকা মহাদেশকে সঠিকভাবে বড় করে দেখানো হয়েছে।

ছোট হয়ে গেল ইউরোপ-উত্তর আমেরিকা! নতুন বিশ্ব মানচিত্রে ছাড়পত্র রাষ্ট্রপুঞ্জের
  • ৫ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩২
Prefer us on Google

রাষ্ট্রপুঞ্জ, ৪ সেপ্টেম্বর : বদলে গেল বিশ্বের নকশা! নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন করল রাষ্ট্রপুঞ্জ। যেখানে আফ্রিকা মহাদেশকে সঠিকভাবে বড় করে দেখানো হয়েছে। অন্যদিকে, কিছুটা ছোট হয়ে গিয়েছে ইউরোপ এবং উত্তর আমেরিকা। নতুন বিশ্ব মানচিত্রের প্রস্তাব শুক্রবার বিপুল ভোটে গৃহীত হয়েছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায়। একমাত্র দেশ হিসেবে যার বিরোধিতা করে আমেরিকা।
নতুন বিশ্ব মানচিত্রের প্রয়োজনীয়তা
বর্তমানে ‘মারকেটর’ মানচিত্র বহুল ব্যবহৃত হয়। যা তৈরি হয় ষোড়শ শতাব্দীতে। এই মানচিত্রে উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি থাকা ভূখণ্ড বাস্তবের তুলনায় বড় দেখায়। ফলে এতে গ্রিনল্যান্ডকে প্রায় আফ্রিকার সমান আয়তনের মনে হয়। অথচ আফ্রিকা গ্রিনল্যান্ডের থেকে প্রায় ১৪ গুণ বড়। ভূখণ্ডের এই আয়তনগত বিকৃতি আফ্রিকাকে বিশ্বের প্রান্তিক একটি অঞ্চল হিসেবে দেখার ধারণাকে আরও জোরদার করেছে। এমনই মনে করে আফ্রিকার দেশগুলি।

Advertisement

‘ইকুয়াল আর্থ’ মানচিত্র ব্যবহারে জোর
আফ্রিকার প্রকৃত আয়তন প্রতিফলেন ‘মারকেটর’ মানচিত্রের ব্যবহার কমিয়ে ‘ইকুয়াল আর্থ’ মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে রাষ্ট্রপুঞ্জে গৃহীত প্রস্তাবে। ইকুয়াল আর্থ বা সমানুপাতিক পৃথিবী নামের নতুন এই মানচিত্রে বিভিন্ন মহাদেশের আয়তন তুলনামূলকভাবে বেশি সঠিকভাবে তুলে ধরা হয়। 
রাষ্ট্রপুঞ্জের ছাড়পত্র ও আমেরিকার বিরোধিতা
বিশ্ব মানচিত্রে আফ্রিকাকে সঠিকভাবে তুলে ধরতে সক্রিয় হয় বিভিন্ন দেশ। যার নেতৃত্ব দেয় টোগো। অন্যদিকে ফ্রান্স এতে পূর্ণ সহযোগিতা করে। স্থানীয় সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিপুল ভোটে প্রস্তাব পাস হয়। এর পক্ষে যায় ১৬৪টি ভোট। বিপক্ষে মাত্র ১টি। ছ’টি দেশ ভোটদানে বিরত ছিল। একমাত্র দেশ হিসেবে আমেরিকা এই প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে।
রাষ্ট্রপুঞ্জের গৃহীত হলেও নতুন মানচিত্র সংক্রান্ত প্রস্তাব বাধ্যতামূলক নয়। এই প্রসঙ্গে টোগোর বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, সমুদ্র ও আকাশপথে নেভিগেশনের কাজে মারকেটর মানচিত্র ব্যবহারে কোনো বাধা নেই। এ কাজে মারকেটর মানচিত্র এখনো পুরোপুরি উপযোগী।

Advertisement
সম্পর্কিত সংবাদ