Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ছয় বলে ছ’টি উইকেট মাইলসের

ছয় বলে ছ’টা ছক্কা বহুবার দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু বোলিংয়ে ডবল হ্যাটট্রিকের ঘটনা এই প্রথম। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এই নজির গড়লেন পেসার মাইলস ডেভিস

ছয় বলে ছ’টি উইকেট মাইলসের
  • ৩০ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ছয় বলে ছ’টা ছক্কা বহুবার দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু বোলিংয়ে ডবল হ্যাটট্রিকের ঘটনা এই প্রথম। ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে এই নজির গড়লেন পেসার মাইলস ডেভিস। দক্ষিণ ইংল্যান্ডের স্ট্যামফোর্ডশায়ার কাউন্টি লিগে ম্যাচে মুখোমুখি হয়েছিল পেনক্রিজ ক্রিকেট ক্লাব ও পেলসাল ক্রিকেট ক্লাব। প্রথমে ব্যাট করে ১৬৮ রান তোলে পেনক্রিজ। জবাবে মাইলসের দাপটে ১২.৫ ওভারে ৫২ রানে গুটিয়ে যায় পেলসাল। ১৬ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন মাইলস। এর মধ্যে টানা ছয় বলে ছ’টি উইকেট নিয়ে রেকর্ড গড়েন তিনি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ