Bartaman Logo
৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের সিলেটে ফের মৃদু ভূমিকম্প

বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।

বাংলাদেশের সিলেটে ফের মৃদু ভূমিকম্প
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি: মাত্র ন’দিনের ব্যবধানে ফের কেঁপে উঠল বাংলাদেশের সিলেট। আজ, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা ৪৬ মিনিটে জেলার বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১। কোনও ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও ভূমিকম্পের জেরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Advertisement

সিলেট ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তরফে জানা হয়েছে, এদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলা। এর আগে ১০ ফেব্রুয়ারি সিলেটে মৃদু কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪। উৎপত্তিস্থল ছিল গোয়াইনঘাট উপজেলায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ