কলকাতার মৌলালী যুবকেন্দ্রে সম্প্রতি আয়োজিত হল ষষ্ঠ কলকাতা আন্তর্জাতিক মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যাল। প্রায় ২৫টি দেশের ১০০টির বেশি শর্ট, মাইক্রো এবং ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয় এই উৎসবে। সেরা ছবি, শ্রেষ্ঠ পরিচালক, অভিনেতা, অভিনেত্রী সহ বেশ কয়েকটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। পরিচালক গৌতম ঘোষ, শতরূপা সান্যাল, কমলেশ্বর মুখোপাধ্যায়, সুদেষ্ণা রায় সহ বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অরিন্দম গঙ্গোপাধ্যায় শর্টফিল্ম ‘রাঁধুনি’র জন্য পুরস্কৃত হয়েছেন। মাইক্রো ফিল্ম ‘জার্নি’র জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন অর্ণব বিশ্বাস। এই উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ছন্দা করঞ্জি চট্টোপাধ্যায়।