Bartaman Logo
১৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মিড ডে মিল: স্বাদ বাড়াতে ২০০ রাঁধুনিকে প্রশিক্ষণ

মিড ডে মিল: স্বাদ বাড়াতে ২০০ রাঁধুনিকে প্রশিক্ষণ
  • ১ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের মাঝেমধ্যেই বলতে শোনা যায়, মিড ডে মিলের খাবারের কোনও স্বাদ নেই। গুণগত মান নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। সম্প্রতি দক্ষিণ ২৪  পরগনা স্বাস্থ্য জেলার পক্ষ থেকেও বেশ কিছু স্কুলের মিড ডে মিলের গুণগতমান যাচাই করা হয়েছিল। তাতেও নানা রকমের ত্রুটি ধরা পড়ে। এসব কথা মাথায় রেখে স্কুলের মিড ডে মিলের রাঁধুনিদের সুস্বাদু খাবার তৈরির প্রশিক্ষণ দেওয়া হল জেলায়। ‘উৎকর্ষ বাংলা’র মাধ্যমে তিন দিন ধরে নানা বিষয়ে হাতেকলমে শেখানো হয়েছে তাঁদের। সব মিলিয়ে এই প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছিলেন ২০০ জন রাঁধুনি। জানা গিয়েছে, মথুরাপুর ২ নম্বর ব্লকে এই প্রশিক্ষণ পর্ব আয়োজিত হয়। বিভিন্ন ব্লক থেকে বাছাই করা কিছু স্কুলের রাঁধুনিকে প্রশিক্ষণ শিবিরে আনা হয়েছিল। ধাপে ধাপে বাকিদেরও এই ট্রেনিং দেওয়া হতে পারে বলে খবর। এখন যাঁরা কাজ শিখলেন, তাঁরা তাঁদের স্কুলে গিয়ে বাকিদের প্রশিক্ষণের খুঁটিনাটি বোঝাবেন বলে ঠিক হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ