নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রে সম্মিলিতভাবে ১৭২-১৮০ আসন পেয়ে সরকার গড়তে চলেছে এমভিএ। এমনটাই মনে করছে কংগ্রেস। এআইসিসির অভ্যন্তরীণ রিপোর্টে তেমনই ‘রেজাল্ট’ দেখছে রাহুল গান্ধীর দল।
Advertisement
সমীক্ষায় মানুষের সঙ্গে কথা বলার সময় বিবেচনায় রাখা হয়েছিল, দলের অবস্থান, প্রার্থীদের পরিচয় ইত্যাদি। কংগ্রেসের ধারণা তারা এককভাবে ৬২-৭০টি আসনে জিততে পারে। বাকি, শারদ পাওয়ারের এনসিপি এবং উদ্ধব থ্যাকারের শিবসেনা মিলিয়ে মোট ১৭২ থেকে ১৮০ আসন। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্রে সরকার গড়ার ম্যাজিক সংখ্যা হল ১৪৫। যদিও বিজেপি, একনাথ সিন্ধের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপি রাজ্যে নিজেদের অবস্থান ধরে রাখতে মরিয়া হয়ে ঝাঁপিয়েছে।
বিজেপির বন্ধু ব্যবসায়ীরাও নেপথ্যে সাহায্য করছেন বলেই খবর। রাহুল গান্ধী অবশ্য ওই ব্যবসায়ীদের নাম নিয়েই প্রবল সমালোচনা জারি রেখেছেন। ফলে বিষয়টি ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে কিছুটা হলেও চিন্তিত কংগ্রেস। তবে বিক্ষুব্ধদের দল থেকে সাসপেন্ড করে এমভিএ জোটে কংগ্রেস বার্তা দিয়েছে যে, দল কোনও ‘বন্ধুত্বপূর্ণ’ লড়াই চায় না।
অন্যদিকে, ঝাড়খণ্ডে জোট মজবুত হলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে তেমন স্বস্তিতে নেই কংগ্রেস। কংগ্রেস এখানে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) সঙ্গে সরকার চালাচ্ছে। এবার ভোটেও একই জোটে জেএমএমের পারফরম্যান্স ভালো হবে বলেই কংগ্রেসের অভ্যন্তরীণ সমীক্ষায় রিপোর্ট। সেই অনুপাতে কংগ্রেসের ততটা নয়। তাই শেষ মুহূর্তে তা শুধরে নিতে ঝাঁপিয়েছে দল। আজ শনিবার বাঘমারায় প্রচারে যাচ্ছেন রাহুল গান্ধী।