Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহারাষ্ট্রে ধর্মগুরুর সৎসঙ্গে বিশৃঙ্খলা

মহারাষ্ট্রে ধর্মগুরুর সৎসঙ্গে বিশৃঙ্খলা
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
ভিওয়ান্ডি (মহারাষ্ট্র): মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ধর্মগুরু ধীরেন্দ্র শাস্ত্রির সৎসঙ্গে বিশৃঙ্খলা। প্রচণ্ড ভিড়ে ঠেলাঠেলির জেরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। শনিবার অনুষ্ঠানে যোগ দিয়ে বাগেশ্বর ধামের পীঠাধিশ্বর ধীরেন্দ্র শাস্ত্রি বলেন, তিনি ভক্তদের ‘বিভূতি’ প্রদান করবেন।  তা সংগ্রহের জন্য আগে মহিলারা লাইন দেবেন। তারপর পাবেন পুরুষরা। ‘বিভূতি’ সংগ্রহে হুড়োতাড়া থেকেই বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে মাঝপথেই মঞ্চ ছেড়ে চলে যান ধর্মগুরু। অবস্থা সামাল দিতে পুলিস হিমশিম খায়। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলেই পুলিস জানিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ