নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মহাফেজখানা (আর্কাইভ) বিশেষ গুরুত্ব যথেষ্ট। মহাফেজখানা পরিচালনার বিষয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলার পথ সন্ধানে সম্প্রতি ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউটের (আইএসআই) উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের ১৫টি রাজ্য থেকে বিভিন্ন মহাফেজখানার ৬০ জন বিশেষজ্ঞ এখানে মতামত বিনিময় করেন। এর মধ্যে ন্যাশনাল আর্কাইভ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, পাঞ্জাব, ওড়িশার রাজ্য আর্কাইভ ও বিভিন্ন নামী শিক্ষা প্রতিষ্ঠানের আর্কাইভের প্রতিনিধিরা ছিলেন। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ন্যাশনাল আর্কাইভের ডিরেক্টর জেনারেল অর্জুন সিঙ্ঘল। তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়তে আর্কাইভের বিশেষ ভূমিকা আছে। আইএসআই এর ডিরেক্টর সঙ্ঘামিত্র বন্দ্যোপাধ্যায় আর্কাইভের উন্নয়নে সংস্থার কাজকর্ম তুলে ধরেন।



