Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

মহম্মদবাজারে ৮টি বালিবোঝাই ডাম্পার আটক

মহম্মদবাজারে ৮টি বালিবোঝাই ডাম্পার আটক
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: ফের অভিযান চালিয়ে মহম্মদবাজারে আটটি চালান বিহীন বালি বোঝাই ডাম্পার আটক করল ভূমি রাজস্ব দপ্তর। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মহম্মদবাজার ব্লকের বিএলআরও সব্যসাচী মণ্ডলের নেতৃত্বে ব্লক আধিকারিকরা শেওড়াকুড়িতে থাকা সরকারি চেকগেটে হানা দেন। সেখানে আটটি ডাম্পারের চালক বালির সরকারি চালান দেখাতে পারেনি বলে জানা গিয়েছে। সেই ডাম্পারগুলি অবৈধভাবে বালি পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ। ওই ডাম্পারগুলিকে এক লক্ষ টাকা করে জরিমানা করা হতে পারে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এই মহম্মদবাজারেই ময়ূরাক্ষী নদীর একাধিক বেআইনি বালিঘাট থেকে বালি পাচারের অভিযোগ উঠছিল। তা বন্ধ করতেই এদিন গভীর রাতে অভিযান চালায় ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। ওই দপ্তরের এক আধিকারিক বলেন, জেলাশাসকের নির্দেশে বেআইনি বালি পাচার বন্ধের জন্য লাগাতার অভিযান চলছে। বৃহস্পতিবারও সরকারি চেক গেটে অভিযান চালিয়ে আটটি চালানবিহীন বালি বোঝাই ডাম্পার আটক করা হয়েছে। তাদের জরিমানা করা হবে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ