নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক মহিলাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করে জমি দখলের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এনিয়ে মঙ্গলবার আক্রান্ত রেহেনা পারভিন মিনাখাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, মিনাখাঁর চৈতল গ্রাম পঞ্চায়েতের চৈতল এলাকায় রেহেনা পারভিনের বাড়ি জোর করে দখল করে নিচ্ছে স্থানীয়দের একাংশ। কয়েকদিন আগে মহিলাকে বেধড়ক মারধর করে বের করে দেয় তারা। মঙ্গলবার মিনাখাঁ থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। এনিয়ে রেহেনা বলেন, আমার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করে নিচ্ছে বেশ কয়েকজন। খুব আতঙ্কের মধ্যে রয়েছি।



