Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মহিলাদের সুরক্ষায় ‘ডার্ক স্পটে’ নজরদারি বৃদ্ধি করা হচ্ছে: সিপি

মহিলাদের সুরক্ষায় ‘ডার্ক স্পটে’ নজরদারি বৃদ্ধি করা হচ্ছে: সিপি
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে আরও তৎপর হচ্ছে লালবাজার। নারী সুরক্ষা আঁটোসাঁটো করতে শহরের ‘ডার্ক স্পট’ বা স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি পুলিস, সিসি ক্যামেরা মোতায়েন করছে কলকাতা পুলিস। পাশাপাশি, এলাকাগুলির ‘সোর্স’গুলিকে রাতেও সজাগ থাকতে বলা হচ্ছে বলে পুলিস সূত্রের খবর। শনিবার পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে কলকাতা পুলিসের বিশেষ অনুষ্ঠান থেকে এই বার্তাই দিলেন পুলিস কমিশনার মনোজকুমার ভার্মা। তিনি বলেন, শহরের মহিলাদের নিরাপত্তার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। 
Advertisement
শনিবার ছিল পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিন। তাই বডিগার্ড লাইনসে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে প্রতিটি ট্রাফিক গার্ডের একজন করে সার্জেন্টকে বিশেষ পুরষ্কার প্রদান করেন পুলিস কমিশনার। অনুষ্ঠান শেষে সিপি বলেন, গত বছর পথ দুর্ঘটনায় শহরে ১৯১ জনের মৃত্যু হয়েছিল। জানুয়ারি মাসের নিরিখে গত বছরের তুলনায় এবছরের মৃত্যুর সংখ্যা কম। ফেব্রুয়ারি মাসে এখনও পর্যন্ত পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৬। তবে শুধু এক সপ্তাহ পথ নিরাপত্তা পালন করে এই সংখ্যায় হ্রাস টানা সম্ভব নয় বলে জানিয়েছেন সিপি। তাঁর বক্তব্য, বাস, ট্যাক্সি, বাইকচালকদের পাশাপাশি, সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে পথচারীদের। তবেই পথ দুর্ঘটনা ও তার জেরে মৃত্যুর সংখ্যা আরও কমানো সম্ভব হবে।
একই সঙ্গে শহরের নারী নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেন পুলিসকর্তা। সম্প্রতি নিউটাউনে এক কিশোরীকে ধর্ষণ ও খুনের ঘটনাটি নিরাপত্তার বিষয়টি উস্কে দিয়েছে। সেই ঘটনার রেশ ধরে কলকাতায় রাতের সুরক্ষা আরও জোরদার করতে তৎপর হয়েছেন পুলিস কমিশনার। 
Advertisement
সম্পর্কিত সংবাদ