Bartaman Logo
২৭ মে, ২০২৬

মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য নীতীশের, কটাক্ষ তেজস্বীর

মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য নীতীশের, কটাক্ষ তেজস্বীর
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
পাটনা: বিহারে বিধানসভা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছে রাজনৈতিক দলগুলি। এরইমধ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্যে ফের সরগরম বিহারের রাজনীতি। শনিবার প্রগতি যাত্রায় অংশ নিয়ে নীতীশ কুমার বলেন, তিনি ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের পোশাক পরার রুচি বদলেছে। ফ্যাশনের উন্নতি হয়েছে। আর এরপরই তাঁকে কটাক্ষ করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। নীতীশ কুমারের একদা ‘ডেপুটি’ তেজস্বীর বক্তব্য, ‘আপনি মুখ্যমন্ত্রী। ফ্যাশন ডিজাইনার নন। এভাবে নিজের নিম্নরুচির পরিচয় দেবেন না।’
Advertisement
রাজ্যজুড়ে প্রগতি যাত্রা শুরু হয়েছে। শনিবার বেগুসরাইয়ে সেই যাত্রায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেখানেই তিনি বলেন, ‘আগে মহিলাদের এত সুন্দর পোশাকে দেখা যেত না। এখন তাঁদের ফ্যাশনে উন্নতি হয়েছে। এখন মহিলারা খুব আত্মবিশ্বাসী। চমৎকার কথা বলেন এবং সুন্দরভাবে পোশাক পরেন।’ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। নীতীশ কুমারকে আক্রমণ শানিয়ে তেজস্বী যাদবের বার্তা, আগে বিহারের মহিলারা শুধু ভালো পোশাকই নয়, আত্মসম্মান, স্বনির্ভরতা ও সম্মান নিয়ে চলতেন। এভাবে নিজের নিম্নরুচির পরিচয় দেওয়া বন্ধ করুন। এই মন্তব্যের মধ্য দিয়ে বিহারের অর্ধেক জনসংখ্যাকে অপমান করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ