নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মগরাহাট ও গোসবায় অভিযান চালিয়ে তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিস। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। জানা গিয়েছে, মগরাহাটে সমর হালদার ও সঞ্জিত সর্দার নামে দুই দুষ্কৃতীকে পাকড়াও করেছে পুলিস। তাদের কাছ থেকে তিনটি ওয়ান শটার ও ১৩ রাউন্ড কার্তুজ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার একথা জানিয়েছে ডায়মন্ডহারবার পুলিস জেলা। অন্যদিকে, বুধবার রাতে গোসাবা থানার বটতলি থেকে আকবর মোল্লা নামে আরেক দুষ্কৃতীকে ধরা হয়েছে। তার কাছ থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। পুলিস এদের অনেকদিন ধরেই খোঁজ করছিল। সূত্র মারফত খোঁজ পেয়ে তাদের পাকড়াও করা হয়।-নিজস্ব চিত্র



