Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরাহাটে মাটি কারবারি খুনে গ্রেপ্তার আট, উদ্ধার আগ্নেয়াস্ত্র

মগরাহাটে মাটি কারবারি খুনে গ্রেপ্তার আট, উদ্ধার আগ্নেয়াস্ত্র
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কয়েক সপ্তাহ আগে মগরাহাটে মাটি কারবারি বুদ্ধদেব হালদারকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। সেই ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিস। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে একথা জানান ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র এবং আট রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিস। এরা প্রত্যেকেই কোনও না কোনওভাবে এই খুনের সঙ্গে যুক্ত বলে দাবি তদন্তকারীদের।
Advertisement
মিতুনবাবু বলেন, এই গোটা ঘটনায় মূল অভিযুক্ত খোকন মণ্ডল নামে আরেক মাটি কারবারি। আততায়ীদের এই খুনের জন্য পাঁচ লক্ষ টাকা সুপারি দিয়েছিল সে। তার জন্য একটি জমিও বিক্রি করেছিল অভিযুক্ত। নিখুঁত পরিকল্পনা করে বুদ্ধদেববাবুকে খুন করা হয়। তারপর প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। অভিযুক্তদের ধরতে এক্ষেত্রে স্থানীয় সোর্সের উপরই ভরসা করতে হয়েছে পুলিসকে। কারণ খুনের ঘটনার পর থেকেই তাদের ফোন বন্ধ ছিল। তাই সিভিক পুলিস ও থানার কর্তাদের প্রয়াসে প্রত্যেকের খোঁজখবর নিয়ে প্রমাণ জোগাড় করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। -  নিজস্ব চিত্র
Advertisement
সম্পর্কিত সংবাদ