Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মগরাহাটে গ্রেপ্তার অস্ত্র কারবারি 

মগরাহাটে গ্রেপ্তার অস্ত্র কারবারি 
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: একের পর এক অস্ত্র উদ্ধার হয়ে চলেছে। বারুইপুর, ক্যানিংয়ের পর এবার মগরাহাট। লেনদেন হওয়ার আগেই এক কারবারিকে অস্ত্র সহ গ্রেপ্তার করল মগরাহাট থানার পুলিস। সম্প্রতি রঙ্গনবেড়িয়া এলাকায় আবদুল্লাহ লস্কর নামে ওই কারবারির বাড়িতে হানা দেয় মগরাহাট থানার একটি দল। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় একটি পাইপগান, পাঁচটি ওয়ান শটার এবং ৪১ রাউন্ড কার্তুজ।
Advertisement
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ডায়মন্ডহারবার পুলিস জেলার অতিরিক্ত সুপার মিতুন দে বলেন, মগরাহাটে অস্ত্র লেনদেন হতে পারে বলে পুলিসের কাছে খবর এসেছিল। তারপর থেকেই আবদুল্লাহর উপর নজর রেখেছিল মগরাহাট থানা, ডায়মন্ডহারবারের এসডিপিও এবং অন্যান্য অফিসাররা। শেষে ওঁর বাড়িতে হানা দিয়ে এই অস্ত্র উদ্ধার করা হয়। ওঁকে গ্রেপ্তারও করা হয়েছে। তদন্তে পুলিস জানতে পেরেছে, এর আগেও অস্ত্র কারবার করতে গিয়ে ধরা পড়েছিলেন আবদুল্লাহ। আলিপুর সংশোধনাগারের ছ’বছর ছিলেন তিনি। জামিন পেয়ে বাইরে বেরিয়ে আবারও একই কাজ শুরু করেছিলেন। এবার তিনি কাকে এত অস্ত্র বিক্রি করার পরিকল্পনা নিয়েছিলেন, সেসব খতিয়ে দেখছে মগরাহাট থানা।
Advertisement
সম্পর্কিত সংবাদ