নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দেড় কেজি গাঁজা বাজেয়াপ্ত করল মগরা থানার পুলিস। শুক্রবার নাকা চেকিংয়ের সময় হোসেনাবাদের একটি ইটভাটার কাছে দিল্লি রোডের উপর একটি সন্দেহভাজন গাড়ি আটকায় পুলিস। তল্লাশি চালিয়ে চালকের কেবিন থেকে একটি প্যাকেট উদ্ধার করে। তাতে এক কেজি চারশো গ্রাম গাঁজা মিলেছে। চালক ও আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, ধৃতদের নাম অরুণ সাধুখাঁ ও ফিরোজ শেখ। তারা শ্রীরামপুরের বাসিন্দা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাজেয়াপ্ত করা গাঁজা উন্নতমানের। মণিপুর বা ওড়িশা থেকে আনা হয়েছে বলে অনুমান। গাঁজা আমদানি ও পাচারের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



