Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেঘমুক্ত কলকাতার আকাশ, শহরে চড়ছে সর্বোচ্চ তাপমাত্রা

মেঘমুক্ত কলকাতার আকাশ, শহরে চড়ছে সর্বোচ্চ তাপমাত্রা
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গ থেকে আপাতত বৃষ্টির ভ্রকুটি উধাও। পাশাপাশি চড়ছে তাপমাত্রার পারদ। আজ, মঙ্গলবারও কলকাতায় আকাশ রয়েছে ঝকঝকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে অবশ্য হালকা কুয়াশা ছিল।
Advertisement
হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আজ শহর কলকাতায় আকাশ মেঘহীন। সকাল থেকেই মেঘমুক্ত রয়েছে আকাশ।  মঙ্গলবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২১ ডিগ্রি। গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৩ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি। সোমবার কলকাতায় বৃষ্টিপাত হয়নি।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের শেষের দিক থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে। সেক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি পার করতে পারে। মাসের শেষে ৩-৪ ডিগ্রি বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা। যদিও উত্তরবঙ্গে শীতলতা জারি থাকবে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের উঁচু জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ