Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল গুড ফ্রাই ডে’তে কমবে মেট্রো পরিষেবা

কাল গুড ফ্রাই ডে’তে কমবে মেট্রো পরিষেবা
  • ১৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘গুড ফ্রাই ডে’ উপলক্ষ্যে আগামী কাল শুক্রবার সরকারি ছুটি। অফিস-কাছারি, স্কুল, কলেজ বন্ধ থাকবে। স্বভাবতই রাজপথে নিত্যযাত্রীদের ভিড় অপেক্ষাকৃত কম থাকবে। তাই কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে কাল ২৬২টির বদলে সারাদিনে ২৩৬টি মেট্রো চলবে। অর্থাৎ গুড ফ্রাই ডে’র জন্য নর্থ-সাউথ করিডরে কাল ২৬টি মেট্রো কম চলবে। তবে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি অপরিবর্তিত থাকবে। দিনের প্রথম মেট্রো কবি সুভাষ ও দক্ষিণেশ্বর স্টেশন থেকে যথাক্রমে সকাল ৬টা ৫০ মিনিট ও সকাল ৬টা ৫৫ মিনিটে ছাড়বে। একইভাবে দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত সাড়ে ৯টা ও রাত ৯টা ২৮ মিনিটে। সপ্তাহের কাজের দিনগুলিতে রাত সাড়ে ১০টায় কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে নাইট স্পেশাল সার্ভিস চলে। কাল তা অন্যান্য দিনের মতোই চলবে। অন্যদিকে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে কাল কমবে মেট্রো পরিষেবা। সপ্তাহের কাজের দিনগুলিতে ১০৬টি মেট্রো চলে। কাল তা কমে হবে ৯০টি। তবে দিনের প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে কোনও বদল হবে না। শিয়ালদহ ও সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট ও সকাল ৭টা ৫ মিনিটে। পাশাপাশি দিনের শেষ মেট্রো সংশ্লিষ্ট দুই প্রান্তিক স্টেশন থেকে যাত্রা করবে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট ও রাত ৯টা ৪০ মিনিটে। তবে বাকি তিনটি মেট্রো রুটে কাল পরিষেবা স্বাভাবিক থাকবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ