Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফের মেট্রো বিভ্রাট, অটো ভাড়া একলাফে ২০ থেকে বেড়ে ১৫০ টাকা!

ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। সোমবার সকালে দীর্ঘ এক ঘণ্টা শাহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ রইল পরিষেবা। যার জেরে সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত নাকাল হতে হল যাত্রীদের।

ফের মেট্রো বিভ্রাট, অটো ভাড়া একলাফে ২০ থেকে বেড়ে ১৫০ টাকা!
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯
Prefer us on Google

কলকাতা: ফের বিপত্তি কলকাতা মেট্রোয়। সোমবার সকালে দীর্ঘ এক ঘণ্টা শাহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জ পর্যন্ত বন্ধ রইল পরিষেবা। যার জেরে সপ্তাহের প্রথম দিনেই চূড়ান্ত নাকাল হতে হল যাত্রীদের। কয়েক গুণ বেশি টাকা খরচ করে গন্তব্যে যেতে বাধ্য হন অনেকে।

Advertisement

শাহিদ ক্ষুদিরাম থেকে টালিগঞ্জগামী প্রতিটি বাসে দেখা গিয়েছে বাদুড় ঝোলা ভিড়। অনলাইনে বুকিং নেওয়া বন্ধ করে দিয়েছিলেন অ্যাপ-ক্যাব চালকরা। এই সুযোগে পোয়া বারো অটো চালকদের। অসহায় যাত্রীদের প্রতি তাঁদের মনোভাব, ‘দেখ কেমন লাগে’ গোছের! ফলে মর্জি মাফিক ভাড়া হাঁকান তাঁরাও। গড়িয়া-টালিগঞ্জ রুটের যাত্রীদের থেকে ছয়-সাত গুণ বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে কিছু অসাধু অটো চালকের বিরুদ্ধে। অভিযোগ এসেছে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারেরও।
জানা গিয়েছে, এদিন সতাল ৯টার কিছুক্ষণ আগে কবি নজরুল স্টেশনে মেট্রোর একটি রেক খারাপ হয়ে যায়। যার জেরে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত পরিষেবা সচল থাকলেও উল্টো পথে তা বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। টালিগঞ্জ থেকে যাত্রা শুরু করে দক্ষিণেশ্বরগামী মেট্রো। সৃষ্টি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। স্টেশন থেকে পথে রাস্তায় বেরিয়েও হয়রান হতে হয় যাত্রীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ