মায়ামি: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন ঠিকই। কিন্তু ক্লাবের জার্সিতে লায়োনেল মেসির ম্যাজিক অব্যাহত। রবিবার এমএলএসে তাক লাগানো গোল করে চর্চায় আর্জেন্তাইন মহাতারকা। তবে তাঁর গোলের পরও ন্যাশভিলের বিরুদ্ধে ২-২ ড্র করেছে ইন্তার মায়ামি।

ম্যাচের ৪ মিনিটেই স্যামের লক্ষ্যভেদে লিড নেয় ন্যাশভিল। ১৯ মিনিটে বেকারের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইন্তার মায়ামি। ৬২ মিনিটে মেসির বাঁ পায়ের জাদু! বক্সের বাইরে ডে পলের থেকে বল পেয়ে দুরন্ত বাঁক খাওয়ানো শটে লক্ষ্যভেদ এলএমটেনের। তবে লিড ধরে রাখতে পারেননি তাঁরা। সংযোজিত সময়ে ন্যাশভিলকে সমতায় ফেরান স্যাম। ড্রয়ের পর শীর্ষে ন্যাশভিল (৫৪ পয়েন্ট)। দ্বিতীয় স্থানে মেসিরা (৪৫ পয়েন্ট)।