Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মেসিই সেরা, মত ইয়ামালের

মাত্র ১৬ বছর বয়সেই স্বাদ পেয়েছেন ইউরো জয়ের। আসন্ন বিশ্বকাপেও স্পেনের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল। গত মরশুমে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা।

মেসিই সেরা, মত ইয়ামালের
  • ২২ এপ্রিল, ২০২৬ ১৪:০৪
Prefer us on Google

মাদ্রিদ: মাত্র ১৬ বছর বয়সেই স্বাদ পেয়েছেন ইউরো জয়ের। আসন্ন বিশ্বকাপেও স্পেনের অন্যতম ভরসা লামিনে ইয়ামাল। গত মরশুমে তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করে লা লিগা, কোপা ডেল রে, স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলেছে বার্সেলোনা। মরশুমে ১৮টি গোলের পাশাপাশি ২১টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। তারই ফলস্বরূপ, ২০২৬ লরিয়াস বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার জিতলেন এই স্প্যানিশ তারকা। ব্যক্তিগত সাফল্যের দিনে ইয়ামালের গলায় শোনা গেল মেসি বন্দনা। উল্লেখ্য, এর আগে ২০২০ ও ২০২৩ সালে একমাত্র ফুটবলার হিসেবে লরিয়াস বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছিলেন এলএমটেন। তাঁরই উত্তরসূরি হিসেবে এই ট্রফি জিতে ইয়ামাল বলেন, ‘মেসি সর্বকালের সেরা। তিনি যদি ইতিহাসের সেরা ক্রীড়াবিদ না’ও হন, তা হলেও আমার নজরে তালিকার একেবারে শীর্ষে থাকবেন। ছোটো থেকেই ওঁকে সামনে রেখেই বিশ্বসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছি। শুধু আমি কেন, প্রতিটি তরুণ ফুটবলারের কাছে সে আইডল। বার্সেলোনায় খুব অল্প সময় মেসিকে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল। আজও প্রতি মুহূর্তে লিওকে অনুসরণ করার চেষ্টা করি।’

Advertisement

তবে শুধু মেসি নন, ইয়ামালের পছন্দের তালিকায় রয়েছেন নেইমারও। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘নেইমারের মতো প্রতিভাবান ফুটবল খুবই কম রয়েছে। তিনি আমার অন্যতম অনুপ্রেরণা।’ আসন্ন বিশ্বকাপে নেইমারের ব্রাজিল দলে থাকা নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। এই প্রসঙ্গে ইয়ামালের মন্তব্য, ‘তাঁকে বাদ দিয়ে বিশ্বকাপ ভাবা যায় না। আমি নিশ্চিত, টুর্নামেন্টের আগে নেইমার নিজেকে প্রমাণ করে দলে জায়গা করে নেবে।’ 

সম্পর্কিত সংবাদ