Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাস-লরির ‘ব্লাইন্ড স্পট’ এড়িয়ে চলতে স্কুলপড়ুয়াদের বার্তা

বাস-লরির ‘ব্লাইন্ড স্পট’ এড়িয়ে চলতে স্কুলপড়ুয়াদের বার্তা
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডায়মন্ডহারবার রোডে পরপর দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে স্থানীয়দের। লরির ব্লাইন্ড স্পটের গেরোয় পড়ে মৃত্যু হয়েছে এক খুদে পড়ুয়া ও এক বৃদ্ধার। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়েই বেহালা গার্লস স্কুলে একটি বিশেষ সচেতনতা শিবিরের আয়োজন করল কলকাতা পুলিস। সাউথ-ওয়েস্ট ডিভিশন ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে স্কুল ছাত্রীদের ব্লাইন্ড স্পট সম্পর্কে বিশেষ ধারণা দেওয়া হল। রাস্তায় বাস, লরি জাতীয় বড় গাড়ির ক্ষেত্রে ব্লাইন্ড স্পটে চালকের নজর যায় না। সেই জায়গা আদতে কোনটি তা ছবির মাধ্যমে বোঝানো হয় পড়ুয়াদের। একইসঙ্গে পুলিস সাইবার সচেতনতা প্রচার করে ছাত্রীদের মধ্যে। ডিজিটাল অ্যারেস্ট এড়ানোর উপায় বাতলে দেওয়া হয়। কলকাতা পুলিসের ডেপুটি কমিশনার (সাউথ ওয়েস্ট ডিভিশন) রাহুল দে বলেন, এলাকার বিভিন্ন স্কুলে এই উদ্যোগ নেওয়া হবে। সাইবার ও পথ সুরক্ষা নিয়ে যুব সমাজকে সচেতন করে তোলাই উদ্দেশ্য।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ