Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

রাজ্যে নয়া লগ্নির বার্তা বেঙ্গল  বিজনেস কাউন্সিলের সভায়

শিলিগুড়িতে বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত এক সভায় শিল্প ও কর্মসংস্থানের বার্তা দিলেন বিধায়ক শংকর ঘোষ। রাজ্য সরকারের নতুন শিল্পনীতি এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের শিল্পভিত্তি আরো শক্তিশালী করার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি।

রাজ্যে নয়া লগ্নির বার্তা বেঙ্গল  বিজনেস কাউন্সিলের সভায়
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিলিগুড়িতে বেঙ্গল বিজনেস কাউন্সিল আয়োজিত এক সভায় শিল্প ও কর্মসংস্থানের বার্তা দিলেন বিধায়ক শংকর ঘোষ। রাজ্য সরকারের নতুন শিল্পনীতি এবং পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে রাজ্যের শিল্পভিত্তি আরো শক্তিশালী করার অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি। বিধায়ক বলেন শিল্পায়ন, বিনিয়োগ এবং নতুন উদ্যোগের বিকাশে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে। তাঁর কথায়, বাংলার বহু প্রতিভাবান ব্যবসায়ী ও পেশাজীবী বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিদেশেও সফলভাবে প্রতিষ্ঠিত রয়েছেন। তাঁদেরকে পুনরায় পশ্চিমবঙ্গে বিনিয়োগ এবং শিল্পগঠনের কাজে এগিয়ে আসার জন্য সবরকম চেষ্টা চালাবে রাজ্য। এই সভায় বেঙ্গল বিজনেস কাউন্সিলের সঙ্গে যুক্ত বিভিন্ন শিল্পপতি, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ