Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে দুই ক্যান্টিনের মেনুতে বদল গঙ্গারামপুরে

জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনে দুই ক্যান্টিনের মেনুতে বদল গঙ্গারামপুরে
  • ১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, গঙ্গারামপুর: দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের দিন গঙ্গারামপুরের মা ক্যান্টিনে বদলে গেল মেনু।  রাজ্যজুড়েই মা ক্যান্টিনে ডিম-ভাতের মেনু বদলে দেওয়ার নির্দেশ আসে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন উপলক্ষ্যে। বুধবার গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা ও গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মা ক্যান্টিনে ডিম-ভাতের পরিবর্তে ছিল নিরামিষ খাবার। গঙ্গারামপুর পুরসভার পক্ষ থেকে এই দুই ক্যান্টিনে ছিল গোবিন্দভোগ চালের ভুনা খিচুড়ি, নবরত্ন, পনির, পাঁপড় ভাজা, চাটনি। পরিবেশন করেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চত্বরে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে দেখানো হয় দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন। সেখানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। সদ্য দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর শঙ্কর সরকারও উপস্থিত ছিলেন কর্মী সমর্থকদের নিয়ে। পুরসভার ১৮টি ওয়ার্ডে জায়ান্ট স্ক্রিনে এদিনের অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা ছিল।  শহরের দুই মা ক্যান্টিনে এদিন প্রায় ১ হাজার জন খাবার খেয়েছেন। বিশেষ দিনের এই বিশেষ মেনু খেয়ে খুশি সাধারণ মানুষ। পুরসভার চেয়ারম্যান বলেন, রাজ্যের নির্দেশে মা ক্যান্টিনের মেনুর পরিবর্তন হয়েছে। আমরা পুরসভার তরফে বিশেষ মুহূর্তে নতুন কিছু যুক্ত করেছি। দীঘায় মন্দির উদ্বোধন সম্পন্ন হওয়ার পরই সবাইকে বিশেষ মেনুর খাবার দেওয়া হয়েছে। আমরা জগন্নাথ দেবের প্রসাদ গজা ও পরমান্নের ব্যবস্থা করেছিলাম।

Advertisement

(গঙ্গারামপুর শহরে মা ক্যান্টিনে জগন্নাথদেবের প্রসাদ গজা বিতরণ করছেন পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।-নিজস্ব চিত্র)

Advertisement
সম্পর্কিত সংবাদ