সংবাদদাতা, কাটোয়া : আউশগ্রামের শিবদা গ্রামে এক দম্পতির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানায় মৃতদের নাম শুকল মাড্ডি (৩৪) এবং সরস্বতী মাড্ডি(৩১)। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছেষ। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন শুকল। পুলিশ দেহ দুটি উদ্ধার করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন শুকলের ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। তাঁরা শুকলের শ্বশুরবাড়িতে খবর দেন। পাশাপাশি তাঁকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপরেই সরস্বতীরদেবী বাপের বাড়ির লোকজন গ্রামে যান৷ তাঁরা দেখতে পান একটি ঘরে তাঁর মৃতদেহ পড়ে রয়েছে। বাপের বাড়ির লোকজনের অভিযোগ, শুকল নাকি নেশা করত। প্রচণ্ড অত্যাচার চালাত সরস্বতীদেবীর উপর। নেশার প্রতিবাদ করাতেই হয়তো খুন করে আত্মঘাতী হয়েছে সে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত দম্পতির দুই ছেলে ও এক মেয়ে। ছেলেরা বাইরে ছিলেন। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে।