নতুন ধরনের প্রয়াস নিলেন সঙ্গীতশিল্পী মেখলা দাশগুপ্ত। তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ভারতবর্ষ’ সদ্য ইউটিউবে মুক্তি পেয়েছে। মেখলা দাবি করলেন, এটি বাংলার প্রথম মিউজিক ভিডিও যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গানের বক্তব্য তুলে ধরা হয়েছে। এই কাজটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করা হয়েছে। মেখলার কথায়, ‘নজরুল ইসলামের সৃষ্টি শুধুমাত্র গান নয়। বরং জাতির আত্মা। আমাদের ঐতিহ্য, সংস্কৃতির প্রতি সাধারণ মানুষ যাতে শ্রদ্ধাশীল হয়, সেটাই আমার উদ্দেশ্য। এই প্রজেক্ট একাধারে অতীতের প্রতি শ্রদ্ধা এবং ভবিষ্যতের সঙ্গে মেলবন্ধনের প্রয়াস।’



