Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি, ঠাঁই জেলে

অবশেষে পুলিসের জালে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহল চোকসি। তাঁকে পাকড়াও করেছে বেলজিয়াম পুলিস।

বেলজিয়ামে গ্রেপ্তার মেহুল চোকসি, ঠাঁই জেলে
  • ১৪ এপ্রিল, ২০২৫ ১২:০৪
Prefer us on Google

ব্রাসেলস: অবশেষে পুলিসের জালে পিএনবি কেলেঙ্কারিতে অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহল চোকসি। তাঁকে পাকড়াও করেছে বেলজিয়াম পুলিস। সূত্রের খবর, সিবিআই-এর অনুরোধেই এই পলাতক ব্যবসায়ীকে শনিবার গ্রেপ্তার করেছে বেলজিয়াম। আপাতত তাঁকে জেলেই রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

তবে সূত্রের দাবি, জেল থেকে মুক্তি পেতে শীঘ্রই আবেদন করতে চলেছেন মেহুল। সেক্ষেত্রে তাঁর শারীরিক অবস্থার কারণ দেখিয়ে এই আবেদন করা হতে পারে। এমনকি এরফলে জামিনও পেতে পারেন তিনি। তবে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চাইছে দ্রুত এই পলাতক ব্যবসায়ীকে হাতে পেতে।

উল্লেখ্য,  ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুলের বিরুদ্ধে। কিন্তু তছরুপের অভিযোগ উঠতেই দেশ ছেড়ে চম্পট দেন এই হিরে ব্যবসায়ী। অ্যান্টিগা ও বারবুডার মতো দ্বীপগুলিতে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। অবশেষে বেলজিয়ামে তাঁর খোঁজ মেলে। এরপরই ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেলজিয়াম কর্তৃপক্ষের কাছে তাঁকে আটক করার অনুরোধ করে। সেই অনুরোধের ভিত্তিতেই কাজ করল বেলজিয়াম প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ