বিষ্ণুপুর মেলা নিয়ে বৈঠক
  • ২৮ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: মঙ্গলবার ৩৯ তম বিষ্ণুপুর মেলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিষ্ণুপুর মহকুমা শাসকের কনফারেন্স হলে আয়োজিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, রাজ্যের বন ও সমবায় প্রতিমন্ত্রী দিবাকর ঘরামি, বাঁকুড়ার জেলাশাসক অনীশ দাশগুপ্ত, বিষ্ণুপুর ও কোতুলপুরের দুই বিধায়ক যথাক্রমে শুক্লা চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত মজুমদার প্রমুখ। রাজ্যে পালাবদলের পর প্রথমবার বিষ্ণুপুর মেলা অনুষ্ঠিত হতে চলেছে। তাই আগের চেয়েও আরও ভালভাবে মেলা পরিচালনা করার জন্য শাসকদলের জনপ্রতিনিধিদের বাড়তি উৎসাহ রয়েছে। মেলা নিয়ে চলতি বছরের সেপ্টেম্বর মাসে একদফা বৈঠক হয়েছে। এদিন আরও একবার বৈঠক অনুষ্ঠিত হয়। মেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 

Advertisement

সাংসদ বলেন, তৃণমূল কংগ্রেসের আমলে বিষ্ণুপুর মেলা রাজনীতির আখড়ায় পরিণত হয়েছিল। আমরা বিষ্ণুপুর মেলাকে আমজনতার মেলা হিসাবে পরিচালনা করতে চাই। সেই কারণে মেলার বিভিন্ন আঙ্গিক কী করা হবে, তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে সবকিছু চূড়ান্ত হতে আরও কিছুটা সময় লাগবে। মেলার সার্বিক ব্যবস্থাপনা এবং মেলাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জনপ্রতিনিধিরা কাজ করব। আগামী দিনে এনিয়ে আবারও বৈঠক হবে। মেলায় বিষ্ণুপুর তথা বাঁকুড়ার ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবকে অধিক মর্যাদা দেওয়া হবে। -নিজস্ব চিত্র