Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

যান্ত্রিক ত্রুটি, বাতিল হাজারের উপর বিমান

বৃটেনের আকাশে হাহাকার। ভেঙে পড়ল সে দেশের যোগাযোগ ব্যবস্থা। একদিনে বাতিল হল হাজারের উপর আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান।

যান্ত্রিক ত্রুটি, বাতিল হাজারের উপর বিমান
  • ৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৫৯
Prefer us on Google

লণ্ডন, ৯ সেপ্টেম্বর: বৃটেনের আকাশে হাহাকার। ভেঙে পড়ল সে দেশের যোগাযোগ ব্যবস্থা। একদিনে বাতিল হল হাজারের উপর আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় বিমান। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ এর তথ্য অনুযায়ী, ব্রিটেন জুড়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যান্ত্রিক ত্রুটির জন্য বিভিন্ন বিমানবন্দরে পরিষেবায় বিঘ্ন ঘটে। বাতিল হয় একের পর এক উড়ান।

Advertisement

হিথরো, গ্যাটউইক, ম্যানচেস্টার, লিভারপুল, বর্মিংহাম সহ বৃটেনের প্রধান প্রধান বিমানবন্দর গুলির পরিষেবা স্তব্ধ হয়ে পড়ে। এমনকি আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরেও বাতিল হয় একের পর এক বিমান। বিমান পরিষেবা বন্ধ থাকে স্কটল্যান্ডের বিমানবন্দরগুলোতেও। ব্রিটিশ এয়ারওয়েজ নিজেদের প্রায় ১০০ বিমান বাতিল বা অন্য পথে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে। অন্যদিকে রায়ান এয়ার তথ্য অনুযায়ী তাদের ৬৫ হাজারের বেশি যাত্রী ভোগান্তির শিকার হয়েছেন। এই সংস্থা ৫০ টিরও বেশি নির্ধারিত ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে।

ব্রিটেনের ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেসের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তার জেরেই বিমান পরিষেবা স্তব্ধ হয়ে যায় ব্রিটেনজুড়ে। তথ্য অনুযায়ী, লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে অন্তত ১০০ বিমান বাতিল হয়েছে। ৩০০ এর বেশি বিমান বাতিল হয়েছে গ্যাটউইক বিমানবন্দর থেকে।

এয়ার ইন্ডিয়া ইতিমধ্যেই নিজেদের যাত্রীদের জন্য নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকায় তাদের বিমান বাতিলের কথা ঘোষণা না করলেও যাত্রীদের জানানো হয়েছে বৃটেনের এটিএসের প্রযুক্তিগত ত্রুটির জন্য তাদের বিমান দেরিতে চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ