Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাদ্রাসা: এমএসকের শিক্ষকদের সুযোগ, সুবিধা বৃদ্ধি রাজ্যের

মাদ্রাসা: এমএসকের শিক্ষকদের সুযোগ, সুবিধা বৃদ্ধি রাজ্যের
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সংখ্যালঘু ও মাদ্রাসা দপ্তরের অধীনে থাকা মাধ্যমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের (এমএসকে) বেতন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন করেছে রাজ্য সরকার। এই ধরনের প্রায় সাড়ে পাঁচশো শিক্ষা কেন্দ্র আছে। সেখানে শিক্ষকতার কাজে যুক্ত মুখ্য সম্প্রসারক, সম্প্রসারক ও অশিক্ষক কর্মীদের সংখ্যা আড়াই হাজারের মতো। তাঁদের বছরে ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। ৬৫ বছর বয়স পর্যন্ত তাঁরা কাজ করতে পারবেন। অবসরের সময় এককালীন পাঁচ লক্ষ টাকা পাবেন তাঁরা। অর্থদপ্তর সূত্রে জানা গিয়েছে, এই সুবিধা আগামী এপ্রিল মাস থেকে কার্যকর হবে। স্কুলশিক্ষা দপ্তরের অধীনে থাকা মাধ্যমিক ও শিশুশিক্ষা কেন্দ্রের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মতো একই সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হল।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ