Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদারিহাটে ভুটানের ডাম্পার থেকে পাইন কাঠ উদ্ধার

মাদারিহাটে ভুটানের ডাম্পার থেকে পাইন কাঠ উদ্ধার
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, আলিপুরদুয়ার: শুক্রবার বনকর্মীরা মাদারিহাটের পাঁচ মাইলে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে অভিযান চালিয়ে ভুটানের নম্বরের একটি ডাম্পার আটক করে। পরে সেই ডাম্পার থেকে প্রচুর অবৈধ পাইন গাছের কাঠ উদ্ধার করে। যদিও ডাম্পারের চালক সুযোগ বুঝে রাস্তায় গাড়িটি দাঁড় করিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের কর্মীরা এই অভিযান চালান। জলদাপাড়া জাতীয় উদ্যানের এডিএফও রিয়া গঙ্গোপাধ্যায় বলেন, উদ্ধার হওয়া কাঠের হিসেব চলছে। সন্দেহজনক হওয়ায় ভুটানের ডাম্পারটিকে আটক করা হয়েছে। ডাম্পারের মালিকের খোঁজ চলছে। মালিকের হদিশ পেলেই জানা যাবে অবৈধ এই কাঠ কোথা থেকে আনা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ