Bartaman Logo
২২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

মোদির সফরে ৩০ মার্কিন পণ্যে শুল্ক হ্রাসের ভাবনা

ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কোপ এড়াতে অন্তত ৩০টি মার্কিন পণ্যের উপরে আমদানি শুল্ক হ্রাস করতে চলেছে মোদি সরকার।

মোদির সফরে ৩০ মার্কিন পণ্যে শুল্ক হ্রাসের ভাবনা
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের কোপ এড়াতে অন্তত ৩০টি মার্কিন পণ্যের উপরে আমদানি শুল্ক হ্রাস করতে চলেছে মোদি সরকার। সেইসঙ্গে আগামী দিনে মার্কিন প্রতিরক্ষা ও জ্বালানি পণ্যের আমদানি বৃদ্ধির সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদির সাক্ষাতের কথা।
Advertisement
দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি নিয়ে সুর চড়িয়েছেন ট্রাম্প। তাঁর অভিযোগ, কিছু দেশ মার্কিন পণ্যে অস্বাভাবিক শুল্ক চাপায়। এই সমস্ত দেশের বিরুদ্ধে পাল্টা শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন তিনি। এই তালিকায় ভারতও আছে। বাণিজ্য বিবাদ এড়াতে ইতিমধ্যে তৎপর হয়েছে নয়াদিল্লি। গত ১ ফেব্রুয়ারি সংসদে পেশ করা বাজেটে একাধিক পণ্যের উপরে আমদানি শুল্ক হ্রাস করেছে কেন্দ্র। এর মধ্যে আছে বৈদ্যুতিন সামগ্রী, বস্ত্র এবং প্রিমিয়াম মোটরসাইকেল। এতে সবথেকে বেশি লাভবান হবে মার্কিন সংস্থাগুলি। সেই তালিকায় আরও অন্তত ৩০টি মার্কিন পণ্য যুক্ত হতে চলেছে নমুরার রিপোর্টে জানানো হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ