Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

মোদির জন্মশহরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শাহের

মোদির জন্মশহরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শাহের
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাতের ভাদনগরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তালিকায় আছে আর্কিওলজিক্যাল এক্সপেরিয়েন্সিয়াল মিউজিয়াম, নতুন করে নির্মিত প্রেরণা স্কুল এবং একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স। প্রেরণা স্কুলটিতে ছোটবেলায় পড়াশুনো করেছিলেন নরেন্দ্র মোদি। এগুলির পাশাপাশি রাজ্যজুড়ে চলতি বছরের জন্য পথ নিরাপত্তা কর্মসূচিরও উদ্বোধন করেন অমিত শাহ। ভাদনগরে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, এই শহরটি বিগত আড়াই হাজার বছর ধরে সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে চলেছে। সেখানকার উন্নয়নকে আরও অনেকটাই এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর কথায়, প্রত্নতত্ত্বে ঠাসা যে ক’টি শহর এখনও টিকে আছে, তার মধ্যে অন্যতম এই ভাদনগর। এখানে যে প্রেরণা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ৮৪০ জন পড়ুয়া এখানে পড়াশুনোর জন্য আসবেন। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল বলেন, প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবেও এই শহরটি ইতিমধ্যেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।   
গণপত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ