Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদপুরে একের এক বাড়িতে চুরি, গ্রেপ্তার ৪

বেশ কিছুদিন ধরে খড়্গপুর গ্রামীণের মাদপুর এলাকায় একের পর এক বাড়িতে চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে গয়না, বাসন চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা।

মাদপুরে একের এক বাড়িতে চুরি, গ্রেপ্তার ৪
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মেদিনীপুর: বেশ কিছুদিন ধরে খড়্গপুর গ্রামীণের মাদপুর এলাকায় একের পর এক বাড়িতে চুরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ বাড়িতে কেউ না থাকার সুযোগে দরজা ভেঙে ঘরে ঢুকে গয়না, বাসন  চুরি করে নিয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা। এবার একটি  চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে আবার দু’জন নাবালক। পুলিস জানিয়েছে মঙ্গলবার রাতে প্রথমে এক জন নাবালককে ধরা হয়। তাকে জেরা করে বাকিদের খোঁজ পায় পুলিস। ওই রাতেই এলাকায় অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের বুধবার আদালতে হাজির করা হলে দু’জনকে পাঁচ দিনের পুলিসি হেফাজত ও দুই নাবালককে হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দিন একটি মোবাইল চুরির ঘটনায় এক নাবলককে হাতেনাতে ধরে ফেলে বাসিন্দারা। তাঁরা বলেন, ধৃতকে জেরা করে জানতে পারেন চার পাঁচ জনের একটি দল আছে। কয়েকটি বাড়িতেও তারা চুরি করেছে। নাবালকদের বাইরে পাহারায় রেখে বাকিরা বাড়িতে ঢুকে চুরি করে। বিশেষ করে সোনার গয়না ও বাসন  চুরির দিকেই ঝোঁক তাদের। স্থানীয়দের দাবি, ধৃতকে জেরা করে জানা গিয়েছে তাদের পাহারা দেওয়ার জন্য কিছু টাকা দেওয়া হয়। যখন যেমন  চুরি করা যায় তার উপর নির্ভর করে কত টাকা দেওয়া হবে। এরপর ধৃতকে পুলিসের হাতে তুলে দেয়। 
এক পুলিস আধিকারিক বলেন, একটি নির্দিষ্ট চুরির অভিযোগে এই চারজনকে গ্রেপ্তার করা হয়। কয়েক দিন আগে একটি বাড়িতে দরজা ভেঙে সোনার গয়না ও বাসন  চুরি করে দুষ্কৃতীরা। সেই চুরির ঘটনার তদন্ত করতে গিয়ে ধৃতকে জেরা করে কয়েক জনের নাম পাওয়া যায়। রাতেই অভিযান  চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ