নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শুক্রবার জেলা লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্র ও পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় শুরু হল ‘রাঢ়বাংলা উৎসব’। এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, বিধায়ক দীনেন রায় সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি দেশবন্ধু উচ্চ বিদ্যালয়ের ময়দানে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসব চলবে। বাংলার লুপ্তপ্রায় লোক আঙ্গিকের ভিন্ন সংস্কৃতিকে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য। এই উৎসবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলার প্রায় ৩০০ লোকশিল্পী অংশ নেবেন। এদিন জেলা পরিষদের সভাধিপতি বলেন, বাংলার লুপ্তপ্রায় লোক আঙ্গিকের ভিন্ন সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই আমাদের মূল কর্তব্য।



