নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: সোমবার মেদিনীপুর শহরের বার্জ টাউন মাঠে জঙ্গলমহল উৎসব শুরু হল। মূলত জঙ্গলমহলের সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরতে এই উৎসব আয়োজিত হয়েছে। এদিন উৎসবের উদ্বোধনে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া, জেলাশাসক খুরশিদ আলি কাদরি, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। দু’দিন ধরে এই উৎসব চলবে। মাঠে প্রশাসনের বিভিন্ন দপ্তরের তরফে স্টল খোলা হয়েছে। আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে সুসজ্জিত প্যাভিলিয়ন তৈরি হয়েছে। সেখানে আদিবাসীদের ঐতিহ্যবাহী পিঠে বিক্রি করা হচ্ছে। প্রশাসনের তরফে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এবছর উৎসবে রেকর্ড ভিড় হবে বলে প্রশাসনের আধিকারিকরা মনে করছেন। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, এই উৎসব জঙ্গলমহলের মানুষের কাছে গর্বের বিষয়। জঙ্গলমহলের সংস্কৃতি তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।



