নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা পেল ভ্রাম্যমাণ ল্যাবরেটরি। এই ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে খাবারের গুণগত মান বিচার করা সম্ভব হবে। বুধবার ভ্রাম্যমাণ ল্যাবরেটরির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের ফুড সেফটি কমিশনার তপনকান্তি রুদ্র, জেলার সিএমওএইচ সৌম্যশঙ্কর ষড়ঙ্গী সহ স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরিতে ফুড সেফটি অফিসার ছাড়াও ফুড অ্যানালিস্ট থাকবে।
Advertisement
স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে শহর ও গ্রামীণ এলাকায় খাবারের গুণগত মান পরীক্ষা করা যাবে। বিশেষ রুটিন তৈরি করে বিভিন্ন এলাকায় যাবে গাড়িটি। উন্নতপ্রযুক্তির এই গাড়ির মাধ্যমে একদিনে প্রায় ১০০টি খাবারের নমুনার পরীক্ষা করতে পারবেন দপ্তরের আধিকারিকরা। আগে খাবারের নমুনা পাঠাতে হতো কলকাতায়। সেই নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পরেই ব্যবস্থা নিতে পারত দপ্তর। যা ছিল সময় সাপেক্ষ।
রাজ্যের ফুড সেফটি কমিশনার বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আরও উন্নত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। গোটা রাজ্যে ৩০টি ভ্রাম্যমাণ ল্যাবরেটরি বিভিন্ন এলাকায় ঘুরবে। একইসঙ্গে খাবারের গুণগত মান খারাপ হলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন আধিকারিকরা। -নিজস্ব চিত্র