Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যাল কাউন্সিল  রেজিস্ট্রারের পদত্যাগ

মেডিক্যাল কাউন্সিল  রেজিস্ট্রারের পদত্যাগ
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক পদত্যাগ করলেন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রার মানস চক্রবর্তী। শুক্রবার দুপুরে তিনি পদত্যাগ করেন। প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চ আদালত এক রায়ে মানসবাবুকে শুক্রবার বিকেল ৫টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেয়। জানিয়ে দেয়, যদি তিনি পদত্যাগ না করেন, কোর্টই তাঁকে সরিয়ে দেবে। এদিকে মানসবাবুর পদত্যাগের জেরে স্থায়ী রেজিস্ট্রার নিয়োগ না-হওয়া পর্যন্ত অস্থায়ী রেজিস্ট্রার নিয়োগ করতে চলেছে কাউন্সিল। শুক্রবার এ খবর জানান কাউন্সিলের সভাপতি ডাঃ সুদীপ্ত রায়। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ