Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মেডিক্যাল কলেজের ফেস্টে  টাকা নয়ছয়ের শঙ্কা, মামলা

মেডিক্যাল কলেজের ফেস্টে  টাকা নয়ছয়ের শঙ্কা, মামলা
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের মেডিক্যাল কলেজের ফেস্টের জন্য কলেজ পিছু ২ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। যেহেতু মেডিক্যাল কলেজগুলিতে কোনও নির্বাচিত ইউনিয়ন নেই, তাই ওই টাকা নয়ছয় হতে পারে। এমনই দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হল হাইকোর্টে। 
Advertisement
বিষয়টি নিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় (দাস) এর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। আবেদনকারীর আইনজীবী দাবি করেন, ‘মেডিক্যাল কলেজগুলিতে স্টুডেন্ট ইউনিয়ন নেই। সেই সংক্রান্ত্র মামলার বিচারপ্রক্রিয়া বাকি রয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই কলেজগুলির ফেস্টের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছে। এই পরিস্থিতিতে নির্বাচিত স্টুডেন্ড ইউনিয়ন না থাকায় ওই টাকা নয়ছয় হতে পারে। কারণ ইতিমধ্যেই কমবেশি সব মেডিক্যাল কলেজে থ্রেট কালচারের অভিযোগ রয়েছে।’ মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট।  আগামী বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা। সোমবারই ২৪টি মেডিক্যাল কলেজের সাংস্কৃতিক পরিকাঠামো উন্নয়নের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’কোটি টাকা করে বরাদ্দ করেছেন। তারপর মঙ্গলবারই বিষয়টি নিয়ে দায়ের হল জনস্বার্থ মামলা।
Advertisement
সম্পর্কিত সংবাদ