Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

মাদক সহ তৃণমূল যুব নেতার ভাইপো গ্রেপ্তার

মাদক পাচার করতে গিয়ে খড়িবাড়ির এক তৃণমূল যুব কংগ্রেস নেতার ভাইপো গ্রেপ্তার হল। এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমার রাজনৈতিক মহলে।

মাদক সহ তৃণমূল যুব নেতার ভাইপো গ্রেপ্তার
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: মাদক পাচার করতে গিয়ে খড়িবাড়ির এক তৃণমূল যুব কংগ্রেস নেতার ভাইপো গ্রেপ্তার হল। এনিয়ে জোর চর্চা শুরু হয়েছে শিলিগুড়ি মহকুমার রাজনৈতিক মহলে। 
Advertisement
রবিবার খড়িবাড়ি ব্লকের প্রসাদুজোতে পুলিসের অভিযানে মাদক সহ গ্রেপ্তার হয় এক যুবক। পুলিস জানিয়েছে, ধৃতের নাম চন্দন রায়। সে ওই এলাকারই বাসিন্দা। সূত্র মারফত খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিস। তাতে সন্দেহজনক ওই যুবককে তল্লাশি চালালে তার হেফাজত থেকে ১৯৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এদিকে, ধৃত যুবক টিএমওয়াইসি’র রানিগঞ্জ অঞ্চল সভাপতি কৃষ্ণ রায়ের ভাইপো। এই খবর সামনে আসতেই শোরগোল পড়ে যায়। রাজনৈতিক মহলে তরজাও চলে দিনভর। এনিয়ে কৃষ্ণবাবু বলেন, ভাইপোর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। ও কী কাজ করে তা আমার জানা নেই। পুলিস মাদক রুখতে তৎপরতার সঙ্গে কাজ করছে। যারা মাদকের কারবারে জড়িত তাদের গ্রেপ্তার করা উচিত। 
খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্য বিজেপির মণীষা সরকার বলেন, তৃণমূলের কাছে এই আশাই ছিল। তারা এই ধরনের বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িত। এদিনের কর্মকাণ্ডে সেটাই প্রমাণিত হল। তৃণমূলের খড়িবাড়ি ব্লক সভাপতি কিশোরীমোহন সিংহ বলেন, পুলিস খুব ভালো কাজ করছে। কে কী বলল তা বড় ব্যাপার নয়। খড়িবাড়িকে মাদকমুক্ত করতে আমরা সব চেষ্টা চালিয়ে যাচ্ছি। দল এই ধরনের নোংরা কাজকে প্রশয় দেয় না। পুলিস জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ